1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আমি আমার দলের  বিরুদ্ধে কোন কথা বলিনা- আনোয়ার হোসেন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
বন্দরে ১৯ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আয়োজনে মদনগঞ্জ ঐতিহাসিক বটতলায় ১২ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৯ নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন জসু’র সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন ও বাদল আহমেদ মুকুল’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।  প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, রাজনীতিতে গতিশীল হতে হবে, গতিশীল যারা তাদেরই কমিটিতে রাখতে হয়। তারাই নেতৃত্বে আসে।আমি আমার দলের বা মতের বিরুদ্ধে কোন কথা বলিনি, যাহারা বলেছে তাদের প্রতি ব্যবস্থা নিন। আমি ভুল করলে আমারও ব্যবস্থা নিন। নেত্রীর কথার বাইরে কথা বলার কারো কোন অধিকার নাই, সুযোগ নাই। সহ্য এবং ধৈর্য না থাকলে আওয়ামী লীগ করা যাবে না। আজ যারা ভুল করেছে তারা শুধরে গিয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। আপনারা ঐক্যবদ্ধ হোন বাড়িতে বসে থাকে নেতৃত্ব করবেন তা হতে পারেনা। মাঠে আসেন সহযোগিতা করুন। প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.  আয়ূব আলী। বক্তব্য রাখেন, খান মাসুদ, আনোয়ার হোসেন চৌধুরী, আসাবুদ্দিন বাবু মিয়া, কাউন্সিলর আলহাজ্ব মোখলেছুর রহমান চৌধুরী, আলহাজ্ব আবেদ হোসেন, এড. হাবিব আল মুজাহিদ পলু, এড. মাহমুদা মালা, হান্নান আহমেদ দুলাল, জাহাঙ্গীর আলম খায়ের, দেওয়ান মোহাম্মদ আলী,ওমর ফারুক, গোলাম মোস্তফা, মোস্তফা খান মিঠু, নিলুফা মহসিন,মফিজ প্রধান আসাদুল্লাহ, দেলোয়ার হোসেন মদিল প্রমুখ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park