1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা-পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

জনসংখ্যা দিবস উপলক্ষে ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জালকুড়িতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক স্বপন কুমার শর্মার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা, আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, এনডিসি তামসিদ ইরাম খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, দেদারুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক মো, শাহ্ জালাল। এসময় জনসংখ্যা দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৮টি পুরস্কার বিতরণ করা হয়। যে সকল কর্মী ও প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন তারা হলেন, মাহবুবা আক্তার স্বর্ণা, পরিবার কল্যাণ সহকারি, ২/ক ইউনিট, ধামগড় ইউনিয়ন, বন্দর, কিসমত জাহান, পরিবার কল্যাণ পরিদর্শিকা, তারাবো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রূপগঞ্জ, তারাবো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রূপগঞ্জ, ধামগড় ইউনিয়ন পরিষদ, বন্দর, মো. আসাদ মাহমুদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ধামগড়, বন্দর, জাকির হোসেন, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, তারাবো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রূপগঞ্জ, বন্দর উপজেলা পরিষদ, বন্দর ও সূর্যমূখী ক্লিনিক (বামনেহ) বন্দর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park