1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ঢাকায় হরিজনদের উপর হামলায় এনসিসি ওয়ার্কার্স ইউনিয়নের নিন্দা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

ঢাকার বংশাল রোডের মিরনজিল্লা হরিজন পল্লিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তীব্র নিন্দা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ‘আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে ঢাকায় বংশাল রোডের মিরনজিল্লা হরিজন পল্লীতে ১০ জুলাই স্থানীয় আউয়াল কমিশনারের নেতৃত্বে ও পুলিশের উপস্থিতিতে যে হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। হামলাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানাই। শত শত বছর ধরে হরিজন সম্প্রদায় এখানে বসবাস করে আসছে। বর্তমানে আমরাই এই ভূমির প্রকৃত মালিক। এখানে আমাদের হরিজনদের উচ্ছেদ করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। হাইকোর্টের নির্দেশনা থাকার পরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন বরাদ্দ দেয়ার নামে উচ্ছেদের ষঢ়যন্ত্র করা হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে তারা আরও জানায়, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি শিমুল দাস ও সাধারণ সম্পাদক কিশোর লালসহ আমরা নারায়ণগঞ্জের হরিজন ও দলিত সম্প্রদায় এ ধরনের হামলা ও উচ্ছেদ তৎপরতা বন্ধের জোর দাবি জানাচ্ছি। গত কয়েক বছর ধরে লক্ষ করছি একদল ভূমিদস্যু সারাদেশে হরিজন সম্প্রদায় ও দেশের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর আবাস ভূমি থেকে তাদের উচ্ছেদ ও অবৈধ ভূমি দখলের পায়তারা করে চলেছে। তারা শত শত কোটি টাকার ভূমি অবৈধ দখল করে চলেছে। এদের বিরুদ্ধে দেশের সকল হরিজন ও দলিত সম্প্রদায়ের সাধারন মানুষদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি। আমাদের এ আন্দোলনে ধর্ম—বর্ণ নির্বিশেষে দেশের সকল বিবেকবান মানুষদের সমর্থন ও সহযোগীতা কামনা করছি।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park