1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মাদক পরিবারের সুখ-শান্তি কেড়ে নেয়: শাহ নিজাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন, মানুষকে ভালোবাসুন, মানুষের কল্যাণের জন্য কাজ করুন। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের সমাজকে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে নেতৃত্ব দিবেন, দেশ শাসন করবেন। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন বাজি রেখে বাংলাদেশকে রক্ষার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। তার কারণেই আজকের একটি সুন্দর দেশ পেয়েছি আমরা। কিন্তু থেমে থাকা যাবে না, দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে একে অপরকে সাহায্য করতে হবে। একসাথে মিলে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) পূর্ব ঈসদাইরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস আরা অনা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহ নিজাম বলেন, সমাজের উন্নয়নের একটি বড় বাধা মাদক। এই মাদক পরিবারের সুখ-শান্তি কেড়ে নেয়। এ মাদক থেকে হয় কিশোর গ্যাং, মাদক থেকে হয় বড় বড় অপরাধ। আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসুন একসাথে বসি, একে অপরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করি। এলাকার প্রবীণ ও জ্ঞানীরা পরামর্শ দিন। কি করতে হবে আমাদের বলুন। আমাদের বের করতে হবে কারা মাদককে প্রশ্রয় দিচ্ছে, কারা মাদক ছড়াচ্ছে, কারা এর সাথে জড়িত। মাদককে দমনে সকলকেই এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park