1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জের বন্দরে টিকটকার শাকিব খানের গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দরে ঘুমন্ত অবস্থায় শাকিল বেপারী ওরফে টিকটকার শাকিব খানের গোপনাঙ্গ কর্তন করেছেন তার স্ত্রী শিখা খান। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) সকালে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাকিল বেপারী মাদারীপুরের বাজিতপুর এলাকার মিন্টু বেপারীর ছেলে। আটক শিখা খান (২৬) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আলোচিত টিকটকার শাকিল বেপারী ওরফে শাকিব খানকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পাওয়া যায়। তার গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ স্ত্রী শিখার কাছ থেকে উদ্ধার করা হয়। আহত শাকিল বেপারীর বরাত দিয়ে এসআই রাজু আরও বলেন, শিখা তাকে মধ্যরাতের কোনো একসময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। পরে ঘুমিয়ে পড়লে সকালে কোনো একসময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা। ‘তাদের মধ্যে প্রায়সময় ঝগড়া হতো। অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’, যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park