1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জের হাসেম ফুড অগ্নিকান্ডে ৫৪ জন নিহতের ৪ বছর ** বিচারসহ ক্ষতিপূরণের দাবি স্বজনদের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

আগুনের কালো ধোয়ায় আকাশ ঢেকে গেছে। প্রাণ বাঁচানোর আকুতি ও আর্তনাদে চারদিকের নিস্তব্ধতা খানখান হয়ে গেছে। কিন্তু ভয়াল সেই আগুন গ্রাস করে নিল অর্ধশতাধিক মানুষের প্রাণ। রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভর্য়াত অগ্নিকান্ডে ৫৪ জনের প্রাণহানীর ঘটনার ৩ বছর পূর্ণ হলো।

সোমবার দুপুরে অগ্নিকান্ডের তিন বছর উপলক্ষে সেই কারখানার চত্ত্বরে নিহতদের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় নিহতের স্বজনরা বিচারসহ ক্ষতিপূরণ দাবি করেন।

জানা গেছে, ২০২১ সালের ৮ জুলাই বিকালে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় অবস্থিত সজিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় আগুন দেখে ভবন থেকে লাফিয়ে পড়ে তিন জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ১৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে আরও ৫১ জনের মৃত্যু হয়। কারখানার তিন ও চার তলা থেকে অনেকের মাথার খুলি, চুল ও হাড় উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেমসহ আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলায় নিরাপত্তা না থাকাসহ বিভিন্ন অবহেলার অভিযোগ আনা হয়। সে মামলায় গ্রেপ্তার হন সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমসহ তার চার ছেলে। পরর্বতীতে ২০২৩ সালে আদালত অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী সংস্থাটি মামলা থেকে বাদ দেয়া হয় আবুল হাসেমসহ তার ছেলেদের। এতে বিচারকাজ শুরু হয়েছে। এছাড়া এই অগ্নিকাণ্ডে ৫৪ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে লেবার কোর্টে ৫১টি মামলা হয়।

অগ্নিকাণ্ডের পূর্বে আরও একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপ মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ। তিনি জানান, ২০২১ সালের ৮ জুলাই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর আগে জুন মাসে দপ্তর থেকে ভবন ও অগ্নিনিরাপত্তায় নানা ভায়োলেশন নিয়ে মামলা করে। সেই মামলা চলমান আছে।

তিনি আরও জানান, হাসেমফুড অগ্নিকান্ডে ৫৪ জন শ্রমিক নিহত হয়েছিলেন। এর মধ্যে ৩ জন কারখানা থেকে লাফ দিয়ে মৃত্যু বরণ করেন ও ৫১ জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ওই ৫১ জনের পরিবার যাতে সরকারীভাবে সহায়তা পান, সে লক্ষে লেবার কোর্টে মামলা প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছিল জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কারখানাটি অবহেলার কারণেই এতো শ্রমিকদের মৃত্যু ঘটে। পরে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে নিহত ৫৪ জনের পরিবারের সদস্যদের ২ লাখ টাকা করে এবং আহত ৩৮টি পরিবার সদস্যদের ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। যে কারখানায় আগুন লেগেছিল, তা বর্তমানে সীলগালা অবস্থায় আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park