1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) বাদ মাগরিব সংগঠনের নগর কার্যালয়ে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বলে  এক বার্তায় জানানো হয়। সভায় সভাপতির বক্তব্যে মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলনকে ‘আদালত বিরোধী বলা’ মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশকে মেধাশূন্য করার নামান্তর। সরকারি চাকুরীতে কোটা প্রথা বাতিল করে মেধার প্রতিযোগিতা সৃষ্টি করুন। তাহলে রাষ্ট্র কিছু মেধাবী কর্মকর্তা পাবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভালো চলবে। কোটা ব্যবস্থা বহাল রেখে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে মেধাহীনদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন কিভাবে?

এসময় নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নুর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল সহ আমেলার দায়িত্বশীলবৃন্দ। মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন,কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের জারি করা সরকারি পরিপত্র পূর্ণ বহাল করতে হবে। সভা শেষে সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলমের স্ত্রী ও সন্তানদের সুস্থতার জন্য দোয়া করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park