বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে অবস্থিত পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। রবিবার (৭ জুলাই) পুরুষ অভিভাবক সদস্য পদে ৪ জন এবং মহিলা অভিভাবক সদস্য পদে ১ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন, পুরুষ সদস্য পদে মোঃ আমির হোসেন, ইব্রাহিম টুটুল, মোঃ আফজাল হোসেন ও আক্তার সজল। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মিলি আক্তার। প্রসঙ্গত, ৪ জুলাই থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র ক্রয় ও দাখিল শুরু করেছে। ৮ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৯ জুলাই মনোনয়নপত্র বাছাই ১১ জুলাই প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ