1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ঢাকা মিরপুের থেকে রুপগঞ্জের কলেজ শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

রাজধানীর মিরপুরে জুবায়ের হাসান রাফিত নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষার্থীর বাড়ি নারায়গঞ্জের রূপগঞ্জে। সে ঢাকায় মামার বাসায় থেকে কমার্স কলেজে পড়াশোনা করতেন। শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কর্মাস কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়াটারের একটি বাসায় এ ঘটনা ঘটে।

সহপাঠীর বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শাহ আলী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুজ্জামান। ওসি বলেন, ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে সবাই আছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহত শিক্ষার্থীর মামা নুরুজ্জামান বলেন, সকালে কোচিং করার জন্য রাফিত বাসা থেকে বের হয়। পরে সে আর বাসায় না ফেরায় তাকে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যায় তার কলেজের এক শিক্ষক জানায়, তাকে হত্যা করা হয়েছে। এসে দেখি আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park