1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জ আদালতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামিননামা দাখিল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া ৬টি রাজনৈতিক মামলায় উচ্চ আদালতের নির্দেশে জেলা ও দায়রা আদালতে জামিননামা দাখিল করেছেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার (৪ জুলাই) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এরশাদ উল্লাহের আদালতে এ জামিননামা দাখিল করেছেন তারা। এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন নেতাকর্মীরা। পরে উচ্চ আদালতের নির্দেশে জেলা ও দায়রা আদালত থেকে জামিনের জন্য জামিননামা দাখিল করেছেন তারা। জামিননামা দাখিল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া সহ দেড় শতাধিক নেতাকর্মী।
পরবর্তীতে রোববার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে পুনরায় উচ্চ আদালতের জামিন বহালের আবেদনের শুনানিতে অংশ নেবেন তারা।  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আজ আমরা দেড় শতাধিক নেতাকর্মীর ৬ মামলায় উচ্চ আদালতের জামিনের পর উচ্চ আদালতের নির্দেশে জেলা ও দায়রা জজ আদালতে জামিননামা দাখিল করেছি। রোববার আমরা আত্মসমর্পণ করবো আদালতে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park