1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নাসিক মেয়র আইভীর আহবান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জাতি ধর্ম বর্ণসহ সব ধরনের ভেদাভেদ ভুলে মানুষ হিসেবে একে অপরের পাশে থাকতে হবে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নগরীর নাগবাড়ি এলাকায় সিটি করপোরেশনের অর্থায়নে সাত কোটি টাকা ব্যয়ে সাধু নাগ মহাশয় আশ্রম ভবন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

মেয়র আইভী বলেন, ‘আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে এতোটুকু বলতে চাই, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। এটাই সব ধর্মের মূলমন্ত্র। তাই অর্থ বিত্তের লোভে আমরা যেন সৃষ্টিকর্তাকে ভুলে না যাই। সবাই সৎ পথে চলবেন। সৎ কর্ম করবেন। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মারামারি হানাহানি করবেন না। আমাদের মধ্যে সহনশীলতা ও ভালোবাসা থাকা উচিত। আমিও যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে থাকতে পারি এই প্রত্যাশা করি।’ সৎ পথে থেকে ও সৎ ভাবে জীবনযাপন করতে সবার প্রতি অনুরোধও জানান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি তারাপদ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, সিটি করপোরেশনের  কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও কাউন্সিলর মনিরুজ্জামান মনির।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park