1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার হলে গাঁজা নিয়ে প্রবেশ, এইচএসসি পরীক্ষার্থীকে ৬ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার হলে গাঁজার পুরিয়া ও নকলের চিরকুট পাওয়ার অপরাধে এক পরীক্ষার্থীকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নকল পাওয়ার অপরাধে আরও দুজনকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার হলরুম থেকে গাজা ও নকলের চিরকুট উদ্ধার করা হয়। সাজাপ্রাপ্ত পরীক্ষার্থী উপজেলার পাঁচরুখি এলাকার বেগম আনোয়ারা কলেজের ছাত্র। বহিষ্কৃতরা কাঞ্চন ছলিম উদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজ ও পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের ছাত্র। শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল। এসময় কয়েকজন পরীক্ষার্থীকে সন্দেহ বলে তাদের তল্লাশি করেন। এসময় একজনের ফোনে নকলের চিরকুট ও গাঁজার পুরিয়া পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর দুজনকে বহিষ্কার করা হয়।

এইচএসসি, পরীক্ষা, মাদক, কারাদণ্ড, নারায়ণগঞ্জ, বহিষ্কারহলে গাঁজা নিয়ে প্রবেশ, এইচএসসি পরীক্ষার্থীকে ৬ মাসের কারাদণ্ড

কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, ‘আজ এইচএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। এসময় এক পরীক্ষার্থী অসাবধানতাবশত মাদকসহ হলে প্রবেশ করে। যা অন্যায়। পরে ওই পরীক্ষার্থীসহ আরও দুজনকে শাস্তি দেওয়া হয়।’ জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট ও ফোন নিয়ে প্রবেশ করায় দুজনকে বহিষ্কার ও গাঁজা পাওয়ায় একজনকে ছয়মাসের সাজা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park