1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে বকেয়া বেতনের দাবিতে ষ্টার পারটেক্স গ্রুপে শ্রমিক বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪

বন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ষ্টার পারটেক্স গ্রুপ‘র শ্রমিকেরা। বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় বন্দর থানার হরিপুরস্থ উল্লেখিত প্রতিষ্ঠানের সামনে হরিপুর-বন্দর সংযোগ সড়কে এ অবরোধ ও বিক্ষোভ করে উত্তেজিত শ্রমিকরা ।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হক ও বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা।

শ্রমিকদের অভিযোগ, দুই বছরের চিকিৎসা ভাতা ও চলতি মাস সহ তিন মাসে বকেয়া বেতন না দিয়ে শ্রমিকদের জোর পূর্বক কাজ করাচ্ছেন। বাসা ভাড়া, দোকানের বকেয়া বাকি পড়ে আছে তিন মাস। বাকী পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দোকানদারদের অনীহায় অনাহারে অর্ধাহারে পরিবার নিয়ে মানববেতর জীবন যাপন চলছে।

ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জ কন্ট্রোলে দায়িত্বরত কনস্টেবল আশিক রায়হান বলেন, নারায়ণগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে মালিকদের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়টি সমাধান করা হয়। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্টার পারটেক্স বোর্ড মিলের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল আমিন বলেন, আগামী ১০ জুলাই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এ শর্তে বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুরে কাজে যোগদান করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park