1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোচালকের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় ইমরান (৩২) নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত অটোচালক ইমরান সোনারগাঁ থানার কাঠালিয়া পাড়া এলাকার ফজলুর হক মিয়ার ছেলে। মঙ্গলবার (২ জুলাই) বন্দর থানার মদনপুর টু ভূলতা এশিয়ান হাইওয়ের মহাসড়কের আন্দিরপাড়স্থ বাইতুন নূর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে। স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মদনপুর হইতে ভুলতাগামী অজ্ঞাত কাভার্ডভ্যান চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক দিয়ে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোচালক ইমরানের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চালক ঘটনার পরেই পালিয়ে গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park