1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলে জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে: মাসুম বিল্লাহ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

 ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলে দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতকে ট্রানজিট দেওয়া ও ট্রেন চলাচলের সুবিধা দিয়ে দেশের মানুষের কী লাভ বা স্বার্থ তা পরিষ্কার করতে হবে। নদীর পানি প্রবাহের আন্তর্জাতিক আইন কখনোই ভারত মানেনি। আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করা হলে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। দেশের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীগণকে নিয়ে আগামী ৩ জুলাই, বুধবার সকাল ১০টায়, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপ সফলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।মঙ্গলবার বিকেলে নগর কার্যাালয়ে যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাও. হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আ. রহমান রোমান ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি হিসেবে আগামী শুক্রবার ৫ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। নগর সভাপতি উক্ত মিছিলে সকলকে উপস্থিত থাকতে আহবান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park