1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে ঘেরাও বাড়ি সম্পর্কে যা জানালেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের এসপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) মো. সানোয়ার হোসেন বলেছেন, গত মাসের ৮-৯ তারিখে নেত্রকোনা জেলায় একটি অভিযান পরিচালনা করি, নেত্রকোনা জেলা পুলিশ ও আমাদের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সেখান থেকে আমরা একটা ডেন পাই। সেই তথ্যের ভিত্তিতে আমাদের দেশ ব্যাপি একটি অভিযান পরিচালিত হয়। সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল কক্সবাজার থেকে ১জনকে গ্রেপ্তার করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জে রূপগঞ্জে কাজ করা শুরু করে।

মঙ্গলবার (২ জুলাই) রূপগঞ্জে বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চার তলা বাড়ি ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। ঘটনাস্থল থেকে সাংবাদিকদের ব্রিফিং করে তিনি এসব তথ্য জানান।

এসপি মো. সানোয়ার হোসেন বলেন, এখানে একটা ডেন আছে যে, তাদের একাধিক সদস্য থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে আমরা এই বিল্ডিংটি শনাক্ত করি। আমরা বৃষ্টিতে বিঘ্নিত হয়েও এই বিল্ডিংকে ঘেরাও করি। আমরা বিল্ডিয়ে ইভাকুয়েট (খালি) করছি। এরপর আমরা এখানে স্পেসিফিক কেউ আছে কিনা জানতে পারবো। কোন রুমে আছে বা আছে কিনা এখনো। আমাদের কাছে থাকা তথ্য মতে কিছু সরঞ্জাম আছে তাদের কাছে সে খুঁজবো। এখানে যে আছে সে একজন প্রশিক্ষক। তার কাছে বোম সংক্রান্ত বিষয়ে জানা শোনা আছে। সেই প্রস্তুতি রেখেই আমরা বাড়ি খালি করছি। আমরা বাড়ির গ্যাস লাইন ও বিদ্যুৎ লাইন বন্ধ করে দিবো। তারপর আমাদের সোয়াট টিম ভেতরে প্রবেশ করে অভিযানি কার্যক্রম পরিচালনা করবো। স্বল্প সময়ের মধ্যে আমরা আমাদের অভিযান শেষ করে ক্লিয়ার বিফ্রিং দিবো আপনাদের।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park