1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৪ নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) বিকেলে নবীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা। অনুষ্ঠানে ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহামেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন জনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তীতে বন্দরের নয়টা ওয়ার্ডেই আজ কর্মসূচী পালিত হচ্ছে। আমরা আমাদের এই কর্মসূচীর মাধ্যমেই সকলকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক দল। আমরা সেভাবেই চলছি। ঘরে বসে থেকে আর পত্রিকায় ছাপাতে কর্মসূচী করায় আমরা বিশ্বাস করি না। আওয়ামী লীগ একটা পরিবার, এ পরিবারে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। আমাদের বন্ধনে ফাটল ধরাণোর চেষ্টা করলে মোটেও ঠিক হবে না। অনেকেই আজ বিভ্রান্তিতে পড়েছেন, যারা আমার সন্তান সমতূল্য। পেটের সন্তান কিন্তু ভুল করতে পারে, কিন্তু মা ভুল করতে পারে না। একসময় তাদের অনুশোচনা আসবে। তারা সঠিক পথে আসবে। তাই আমি বলবো বিভ্রান্তি দূর করে আসুন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। ঘরের ছেলে ঘরে ফিরে আসো। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা বলেন, আওয়ামী লীগের অর্জন ইতিহাসে লিখে শেষ করা যাবে না। এদেশের সাথে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশ অন্ধকারে ধাবিত হয়েছিল। নেত্রী শেখ হাসিনা এসে বাংলাদেশের হাল ধরেছেন, পুরো বিশ্বে বাংলাদেশকে উচু করে ধরেছেন। বাইরের দেশে এখন বলা হয়, উন্নয়ন কিভাবে করতে হয় তা দেখবেন বাংলাদেশে। বাংলাদেশে যান, শেখ হাসিনার নেতৃত্বে সেই দেশের উন্নয়নের ধারা স্রোতশীল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শেখ হায়দার আলী পুতুল, সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, মহানগর তাতী লীগের আহবায়ক চৌধুরী এইচ এম শাহেদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন, বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা খান মাসুদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park