1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যায় মো. জুয়েল মিয়া (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। রোববার (৩০ জুন) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। মো. জুয়েল মিয়া রূপগঞ্জের ইছাখালি এলাকার মো. মারফত আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।আদালত পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলায় জুয়েল মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাদীপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, নগরপাড়া এলাকার মো. সিরাজ ভূঁইয়ার মেয়ে সুমি আক্তারের সঙ্গে ইছাখালি এলাকার মো. মারফত আলীর ছেলে মো. জুয়েল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমি আক্তারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে দাবীকৃত যৌতুক বাবদ জুয়েলকে ৯০ হাজার প্রদান করা হয়। কিছুদিন পর আবার দুই লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল দাবি করে। তিনি আরও বলেন, সুমি আক্তার প্রতিবাদ করলে তাকে মারধর করে। তিনি বাবার বাড়ি চলে গেলে বাবা মো. সিরাজ ভূঁইয়া টাকা যোগাড় করে মোটরসাইকেল কিনে দিবেন বলে মেয়েকে স্বামী বাড়িতে পাঠান। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় ২০১৭ সালের ১৭ জুন সন্ধ্যায় শ্বাসরোধ করে সুমিকে হত্যা করে। এ ঘটনায় বাবা মো. সিরাজ ভূঁইয়া রূপগঞ্জ থানায় মামলা করলে ৭ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park