1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলায়ও অ্যান্টিভেনম রয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

দেশের সরকারি সব হাসপাতালসহ উপজেলা পর্যায় পর্যন্ত অ্যান্টিভেনম রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, সম্প্রতি রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকারি হাসপাতাল ও উপজেলা পর্যায়ে সাপের বিষ নিধনে অ্যান্টিভেনম রয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শনিবার (২৯ জুন) সকালে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জিন্দা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী। তিনি চিকিৎসার মান উন্নতকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় করার প্রতিশ্রুতি দেন। মন্ত্রী বলেন, রূপগঞ্জের এ স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান মনোরম পরিবেশে। যোগাযোগ ব্যবস্থাও ভালো। এটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ করবো। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, রূপগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park