1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নয়ামাটি হোসিয়ারি কারখানায় অগ্নিকান্ড, ধারণা শর্ট সার্কিট

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

নগরীর নয়ামাটিতে পোশাক তৈরী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে নয়ামাটি শেখ টাওয়ারের মা হোসিয়ারিতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়ামাটি ‘মা হোসিয়ারি’র মালিক মো. গোলাম কিবরিয়া সদূর ঢাকায় বসবাস করেন। গতকাল বৃহস্পতিবার সারাদিন কাজ করেন কারখানার শ্রমিকরা। এ সময় একটি ফ্যান চালানো হয়। কিন্তু কাজ শেষ হয়ে কারখানা বন্ধ করা হলেও ভুল বসত ফ্যান বন্ধ করা হয়নি। এতে করে ওই ফ্যানের কয়েল জ্বলে আগুন ধরার সম্ভাবনাই বেশী বলে জানান তারা। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, হোসিয়ারি এসোসিয়েশন’র পরিচালক মো. মনির হোসেন ও আবুল বাশার বাসেত।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহ্জাহান জানান, আমাদের কাছে দুপুর ১টায় মেসেজ আসে নয়ামাটি মন্দিরের পাশে একটি ভবন থেকে আগুনের ধোয়া বের হচ্ছে। আমরা সাথে সাথে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চলে আসি ঘটনাস্থলে। আমরা দেখতে পাই নয়ামাটি মন্দিরের পাশে ৬তলা ভবন শেখ টাওয়ারের ৪তলায় মা হোসিয়ারি নামে একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমরা দেখতে পাই একটি ফ্যান হয়তো চালু ছিলো সেখান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়। এতে থান কাপড় ও গেঞ্জির কাপড়ে আগুন ধরে যায়। আমরা প্রায় ২০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park