1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

পল্টুনের উপর থেকে পড়ে যুবক নিখোঁজ, ১২ ঘন্টাপর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাটের পল্টুন থেকে নদীতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১২ ঘন্টাপর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পা ফসকে নদীতে পরে নিখোঁজ হয় তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শহিদুল ইসলাম। নিহত যুবকের নাম আল আমিন (২৫)। সে ফতুল্লা মাসদাইর গোরস্থান এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। তিনি ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আনন্দ পরিবহনে চালক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রাতের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন আল আমিন। এ সময় মাদক সেবন করেন তিনি। মাদক সেবনের পর নিয়ন্ত্রণ হারিয়ে পা ফসকে নদীতে পরে নিখোঁজ হয় সে। পরে বন্ধুরা পুলিশকে অবহিত করলে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথ অভিযান করে ১২ ঘন্টা পর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

নারায়ণগঞ্জ নৌ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শহিদুল ইসলাম জানায়, আমরা খবর পাই পল্টুনের উপর থেকে এক ব্যাক্তি পানিতে পরে যায়। আমরা তাৎক্ষনির ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেই। পরে সকালে উদ্ধার অভিযান পরিচালনা করে সকাল সাড়ে ১০টায় লাশ উদ্ধার করা হয়। লাশের মাথায় আঘাতের চিহ্ন আছে। আমরা মর্গে প্রেরণ করেছি মামলা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park