1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

তালাক দেয়া স্ত্রীকে নিয়ে সংসার করতে স্বামীকে মারধর ** মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

বন্দরে তালাক দেয়া স্ত্রীকে নিয়ে সংসার করতে পরিবারের সামনে মোস্তফাকে মারধর করার অভিযোগ উঠছে উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুড়িপাড়া এলাকায় মাকসুদ চেয়ারম্যানের বাসায়। শুক্রবার (২৮ জুন) বিকেলে ভুক্তভোগী মোস্তফা বাদী হয়ে তাঁর স্ত্রী বিলকিস আক্তার ও বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করেন, মোস্তফার স্ত্রী বিলকিস আক্তার তিন বছর ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন। কিন্তু বিলকিস আক্তার পরকীয়া থেকে ফিরে আসবে না এবং সংসার করবে না বলে ডিভোর্স চায়। পরে ১১ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/ নোটারী পাবলিক কার্যালয়ের মাধ্যমে স্ত্রীকে তালাক দেয়। তালাকের বিষয়টি বিলকিস আক্তারের পরিবারকে বাড়িতে আসতে বলে এবং সামাজিক ভাবে কাবিনের টাকা বুঝে নিতে বলেন তিনি। পরের দিন বিলকিস আক্তার তাঁর বাড়ি না গিয়ে বিষয়টি উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনকে জানালে তিনি বিলকিসকে বাড়িতেই থাকতে বলে এবং নির্বাচনের পর বিষয়টি দেখবে বলে জানান।
পরবর্তীতে ২৮ জুন সকাল ১০ টায় বন্দর থানাধীন কুড়িপাড়া এলাকায় উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন এর বাসায় সালিশের জন্য ডেকে এনে তালাক দেয়া স্ত্রীকে নিয়ে সংসার করতে চাপ প্রয়োগ করে মোস্তফাকে। সেখানে মোস্তফা তালাক দেয়া স্ত্রীকে নিয়ে সংসার করবে না বলে জানালে উপস্থিত সাবেক মেম্বার কাদির, তাঁর মা, ভাই রহিম, মোক্তার হোসেন, শুক্কুর আলী সবার সামনেই মাকসুদ চেয়ারম্যান উত্তেজিত হয়ে চড় ঘুষি ও লাথি মারে। সেই সাথে আমি কিভাবে বাড়ীতে থাকি দেখে নিবে বলে বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদান করে। তারা এখন নিরাপত্তাহীনতায় আছে বলে জানান। অভিযোগের বিষয় বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। সেকেন্ড অফিসার সাইফুলকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park