1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জ পাসপোর্ট অফিসের কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

অবৈধ অর্থ অর্জনের দায়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চাঁদপুর দুদক জেলা কার্যালয়ের উপসহকারী পরিচলাক সঞ্জয় ঘোষাল গত ২৩ জুন (রবিবার) বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

মামলার আসামি হলেন, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তার। দু্ই আসামি চাঁদপুরের শংকরপুরের বাসিন্দা।

মামলার এজহারে উল্লেখ করা হয়, মো. কামাল খান নিজ নামে ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে। সেই সাথে দুদকে দাখিলকৃত সম্পদের বিবরণীতে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য দিয়ে ৩ লাখ ৮৫ হাজার ৪৯৩ টাকা মূল্যের স্থাবর সম্পদ গোপন করেছে। অন্যদিকে, হাওয়ানুর আক্তার স্বামী কামাল খানের সাথে যোগসাজশে ৪০ লাখ ১৪ হাজার ৩৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ করেছে। এরইসাথে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য দিয়ে ৩২ লাখ ১৮ হাজার ৮০২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করে।

এব্যাপারে দুদক নারায়ণগঞ্জ‘র সমণ্বিত কার্যালয়ের উপপরিচলাক মঈনুল হাসান রওশনী বলেন, অনুসন্ধান করে দুর্নীতির ব্যাপারে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ঐ কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ হলে আদালতে চার্জশিট পেশ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park