নগরীতে গ্যাস লিকেজের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সাড়ে ৪ টার দিকে সিনেমাহলের পিছনের গোলীতে (উত্তর-পূর্ব দিকে) ড্রেনে এ অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এ্যবাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, গুলশান সিনেমাহলের পিছনের সড়কে ড্রেনে আগুন লাগে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের পাইপ থেকে গ্যাস লিকেজের কারণে এ আগুন লাগে। এব্যাপারে আমরা তিতাস গ্যাস কর্তপক্ষকে খবর দিয়েছি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ