1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মন্ডলপাড়ায় সেই যুবক হত্যাকান্ডে আটক ১, নয় জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নগরীর মন্ডলপাড়া এলাকায় নাসির (২৫) নামে এক যুবক হত্যাকান্ডের ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) শাহাদাৎ হোসেন। তিনি বলেন, নাসির হত্যাকান্ডে ৯ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন নিয়ে মামলা রেকর্ড হয়েছে। আজ সকালে একজনকে আটক করে এবং আদালতে প্রেরন করেছি। বাকিদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর আগে, প্রকাশ্যে ছুরিকাঘাতে করে মঙ্গলবার (২৫ জুন) রাতে মন্ডলপাড়া মোড় এলাকায় এক যুবককে হত্যা করে র্দুবৃত্তরা। নিহত নাসির জেলার সদর উপজেলার ফরাজিকান্দা আল আমিন নগর এলাকার বাবুল শেখের ছেলে। সে হোসিয়ারি শ্রমিকের কাজ করত। জানা গেছে, রাতে মাদকের কারবার নিয়ে দ্বন্দ্বে তাকে বাড়ি থেকে সেখানে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে। পরে দ্রুত তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের ভাই আল আমিন অভিযোগ করেন, তাদের নিজস্ব হোসিয়ারী আছে। তার ভাই নাসির তার হোসিয়ারিতেই কাজ করতো। সন্ধ্যায় সে গেঞ্জি কেনার জন্য মন্ডলপাড়া এলাকায় আসে। এসময় আলম, শহীদ ডোমের ছেলে ম্যঙ্গোসহ কয়েকজন মিলে তার ভাইকে কুপিয়ে হত্যা করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park