1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে মনু হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

বন্দরের গুলি করে কুপিয়ে মনিরুজ্জামান মনু হত্যার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৫ জুন) মদনপুরের মুরাদপুর এলাকায় সকাল ৭টায় নিহতের বোন শাহিনার নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মুরাদপুর থেকে শুরু করে মদনপুর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে রাখে। এতে ঢাকা-চট্রগ্রম মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

মানববন্ধনপূর্বক সভায় বক্তারা বলেন, মনিরুজ্জামান মনু ২০ বছর ধরে বাড়ি ছাড়া। তাকে যারা হত্যা করেছে তাদের অমানুষ। রহস্যজনক কারণে বন্দর থানা পুলিশ খুনীদেরকে গ্রেফতার করছেনা। পুলিশের গাফিলতির কারণে খুনীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারের সদস্যদেরকে মামলা তুলে নেয়াসহ এ বিষয়ে কোন প্রতিবাদ না করার জন্য প্রতিনিয়তই হুমকি-ধামকি দিয়ে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের জানের নিরাপত্তা চাই। এমপি, মেয়রসহ, ও মাননীয় প্রধাণমন্ত্রী’র হস্তক্ষেপ চাই।

সূত্র মতে,গত ৭ জুন শুক্রবার সকাল ১১টায় পূর্ব বিরোধের জের ধরে মদনপুর মুরাদপুর এলাকার সন্ত্রাসী মনির,টিটু,মিঠু,ফারুক,নুরুল,জিকু,জনি,মিন্টুসহ একটি সন্ত্রাসী দল দেশি-বিদেশী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে একই এলাকার মৃত কামাল উদ্দিনের পুত্র মনিরুজ্জামান মনুকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের প্রকাশ্যে দিবালোকে প্রথমে শরীরের বিভিন্ন স্থানে কয়েক রাউন্ড গুলিবিদ্ধ করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ী দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে।

উল্লেখ্য, গত ৭ জুন এনসিসির ২৭নং ওয়ার্ডের মুরাদপুরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়ে নিহত হন মনিরুজ্জামান মনু। পরদিন ৮ জুন থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সাবিনা বেগম। বুধবার (১২ জুন) নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত আসামি নূরে আলম ওরফে নুরুলকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যান্যদের গ্রেপ্তার জন্য চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park