1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নেতানিয়াহুর বক্তব্যের পর আবার হামাসের ওপর বোমাবর্ষণ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪

গাজা যুদ্ধের “তীব্রতার পর্যায়  শেষ হয়ে গেছে” প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন বক্তব্যের এক দিন পরই যুদ্ধের অবসান দাবি উপেক্ষা করে ইসরাইলি সেনাবাহিনী সোমবার হামাসের উপর আবারও বোমাবর্ষণ করেছে। রোববার সন্ধ্যায় ইসরাইলি প্রধানমন্ত্রীর  এক টিভি সাক্ষাতকারে একথা উল্লেখ করা হয়। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ  সময় যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। তিনি এ সফরকে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরা্েষ্ট্রর সাথে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা বলে অভিহিত করেন। খবর এএফপি’র।
হামাসের হামলার পর রক্তক্ষয়ী গাজা যুদ্ধ  শুরু হলে নেতানিয়াহু, তার প্রথম ইসরাইলি মিডিয়া সাক্ষাৎকারে ‘চ্যানেল-১৪’কে বলেন, “হামাসের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা হ্্রাস পেতে চলেছে।” তবে তিনি  জোর  দিয়ে বলেন, “এর মানে এই নয়, যে যুদ্ধ শেষ হতে চলেছে-  তার ভাষায় ‘রাফাতে যুদ্ধের তীব্র পর্যায় শেষ হতে চলেছে’। মিশরের নিকটবর্তী দক্ষিণের রাফা নগরীটি  গাজার শেষ অংশ, যা সম্পূর্ণরূপে স্থল অভিযানের মুখোমুখি হয়েছে। তিনি বলেন,“আমাদের লক্ষ্য হল- অপহৃতদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাস শাসন উৎখাত করা।” তিনি আরো বলেন, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের বিভিন্ন আলোচনা হামাসের দাবিকৃত স্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে।
ইসরাইলি বাহিনী সোমবারও নুসিরাত ও রাফাহ এলাকাসহ অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে বোমা হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেইতুন এলাকায় বন্দুকযুদ্ধে সৈন্যরা তাদের বেশ কিছু সশস্ত্র শত্রু নির্মূল করেছে, সুড়ঙ্গের খাদ ভেঙে দিয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র  পেয়েছে। বলেরীর উত্তরে আল-আহলি হাসপাতালের চিকিৎসকরা রোববার গভীর রাতে এএফপিকে জানান, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা- ইউএনআরডব্লিউএ’র একটি স্থাপনায় বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park