1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। সোমবার (২৪ জুন) রাতে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে স্বামী-স্ত্রীরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব এলাকার রাকিব হাসান (২২) ও তার স্ত্রী রুমা আক্তার (২০)। তারা রূপগঞ্জের সাওঘাট উত্তরপাড়া এলাকায় সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে একটি গার্মেন্টসের চাকরি করেন। স্থানীয়রা জানান, ঈদের ছুটি কাটিয়ে রোববার (২৩ জুন) রাতে কর্মস্থলে যোগ দিতে রাকিব হাসান স্ত্রীকে নিয়ে রূপগঞ্জের বাসায় ফিরেন। দিবাগত রাত ৩টার দিকে তাদের ঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় রাকিব ও তার স্ত্রী রুমা দগ্ধ হন। সেই সঙ্গে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ কিছু জানায়নি। তবে শুনেছি একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো। আগুনে দুইজন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেছে। রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান বলেন, ঈদের ছুটি কাটিয়ে বাসায় ফিরেছিলেন স্বামী-স্ত্রী। রাতে তাদের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park