1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে উদ্ধার অজ্ঞাত সেই লাশ কিশোরীর, আটক ১

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪

বন্দরে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম সাথী আক্তার (১২)। সে বন্দর বাড়ৈইপাড়া এলাকার আব্দুস ছাত্তার মিয়ার মেয়ে। একই দিন মর্গে এসে নিহতের স্বজনরা কিশোরীর লাশ চিহ্নিত করে।

এঘটনায় নিহত কিশোরীর মা মুর্শিদা বেগম বন্দর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে সন্দেহভাজন ১জনকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম ফয়সাল, ঘারমোড়া ইউনিয়নের বাসিন্দা সে। রবিবার (২৩ জুন) ৭ দিনের রিমান্ডে চেয়ে তাকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, নিহত সাথী ৮ ভাই-বোনের মধ্যে পরিবারের সপ্তম সন্তান। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বন্দর শাহী মসজিদ এলাকায় কিশোর গ্যাং দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ দেখতে নিজ বাড়ি থেকে সাথী বের হয়। এর পর থেকেই নিখোঁজ সাথী। পরবর্তীতে খবর পেয়ে মর্গে লাশ দেখতে গিয়ে পড়নে প্যান্ট গেঞ্জি দেখে চেনা যায় নিহত ব্যক্তি হলেন সাথী আক্তার।

এ ব্যাপারে বন্দর থানার এসআই অভিজিৎ চৌধুরী  বলেন, লাশ অনেক পচে যাওয়ায়, উদ্ধারের সময় পড়নে শার্ট-প্যান্ট ও মাথার চুল ছোট ছিল বলে বোঝা যায় নি নিহত ব্যক্তি ছেলে কি মেয়ে। মর্গে পাঠানোর পর জানতে পারি নিহত ব্যক্তি একজন কিশোরী। থানায় নিহতের মা মামলা দায়ের করেছেন। এঘটনায় তদন্ত কাজ করছি। এরই মধ্যে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ফয়সাল নামে এক জনকে আটক করা হয়েছে। রবিবার ৭ দিনের আবেদন চেয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনার রহস্য উন্মোচনে মাঠ পর্যায়ে কাজ করছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park