1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বাদশার ভাতিজার ওপর রফিক সমর্থকদের হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার ভাতিজার ওপর প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ও তার সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ জুন) বিকেলে রূপগঞ্জের কলাতলি এলাকায় ৮নং ওয়ার্ডে প্রার্থী বাদশার ক্যাম্প আইয়ুবের বাগানবাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কাঞ্চন পৌরসভার নোয়াগাও গ্রামে উঠান বৈঠক শেষে ফেরার পথে ৮নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প আইয়ুবের বাগানবাড়িতে আসেন মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার ভাই শফিকুলসহ সর্মথকরা এই এলাকা দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে মেয়র রফিকের উপস্থিতিতে তার সমর্থকরা বাদশার ভাতিজা দেওয়ান বাবুলসহ তার লোকজনের উপর হামলা করে। ঘটনায় দেশিয় অস্ত্রসহ লাঠি দিয়ে পিটিয়ে অনন্ত ১০ জন কে আহত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অভিযোগ তুলে দেওয়ান বাবুল গণমাধ্যমকে জানায়, রফিক আমাদের দেখে বলে ‘ওইটা বাদশার ভাতিজা ওরে ধর।’ এসময় ওরা আমার মোবাইলের স্টিকার ও টাকাগুলো নিয়ে যায়। এরপর শফিক আমার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়। আমি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যাই।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাশাপাশি যারা এর সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটারর্নিং অফিসার ইস্তাফিজুল আকন্দ বলেন, নির্বাচনকে গিরে মেয়র প্রার্থীর স্বজন ও সমর্থকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park