1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাদশার প্রচারণায় গণজোয়ার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক পরিসরে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাদশার পক্ষে প্রচার প্রচারণা ও গণসংযোগ চলছে। এ কর্মসূচিতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজ ও স্থানীয় ভোটররা অংশগ্রহণ করেছেন। শুক্রবার (২১ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ৯ টি ওয়ার্ডের ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়, বিরাব, তারইল, রানীপুরা, কলাতলী, কালাদী, হাটাবো, চরপাড়া, দিঘুলিয়াসহ বিভিন্ন পাড়া মহল্লায় একযোগে এ গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়।
এসময় ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী প্রচারণায় বাদশার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন, পিইএপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান চৌধুরী, মাসকো গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ এমএ আব্দুস সবুর, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি, আওয়ামীলীগ নেতা হাজী এমায়েত হোসেন, মিলন চৌধুরী প্রমূখ।
বক্তারা বলেন, আবুল বাশার বাদশা কাঞ্চন ইউনিয়ন পরিষদের দুইদুই বার চেয়ারম্যান ছিলেন। পরে পৌরসভা হওয়ার পরে আরো একবার মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্ব পালনকালে নিরীহ ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। বাদশার দ্বারা কারো কোন ক্ষতি হয়নি। তিনি কারো জমি বালু ভরাট ও দখল করেনি। এবারের নির্বাচনে আমরা সকল শ্রেণি পেশার মানুষ স্বতর্ফুতভাবে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে বিপুল পরিমাণ ভোটের বিনিময়ে আবুল বাশার বাদশাকে বিজয়ী করবো ইনশাল্লাহ।
এছাড়াও, দুপুর থেকে প্রতিটি পাড়া মহল্লা থেকে স্থানীয় ভোটাররা দল বেঁধে মোবাইল প্রতীকে আবুল বাশার বাদশার পক্ষে ভোট দেওয়ার আহবান জানিয়ে মিছিল ও প্রচারণা চালায়। গণসংযোগ ও প্রচারণার সময় গণজোয়ারের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park