1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

৪ হত্যা মামলার আসামি রফিক, ওই খুনিরে কেউ ভোট দেবেন না: বাদশা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

কাঞ্চন পৌরসভা নির্বাচনে ভোটের লড়াইয়ে জয়ী হতে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা। ভোটারদের কাছে টানতে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ করছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ জুন) কাঞ্চন বাজার, বিরাব, ইসলামপুর এলাকায় গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী বাদশা।
গণসংযোগকালে বাদশা বলেন, মোবাইল ফোন বিপুল ভোটে বিজয়ী হবে। আমার প্রতিপক্ষ রফিক ও তার ভাই শফিক আমার মোবাইল ফোনের হিন্দু ভোটারদেরকে নিশি রাতে হুমকি দিচ্ছে। তারা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আমি প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করছি।
তিনি আরও বলেন, আমার কোন সন্ত্রাসী বাহিনী নাই। এবারের নির্বাচন কাঞ্চন থেকে ভূমিদস্যুদের প্রতিহত করার নির্বাচন। আপনারা আমাকে ভোট দিয়ে ভূমিদস্যুদের প্রতিহত করুন। আমি কারও জমি দখল করি নাই। রফিকের দ্বারা যারা জমি হারিয়েছে আমি নির্বাচিত হলে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। কাঞ্চনের জনগণ আমার শক্তি। এখানে ৩ হাজার হিন্দু ভোটার রয়েছে। রফিক ৪ টা হত্যা মামলার আসামি। ওই খুনিরে কেউ ভোট দেবেন না। আমি ১০ বছর চেয়ারম্যান এবং ৫ বছর মেয়র ছিলাম, আমার দ্বারা কোন লোক নির্যাতিত হয় নাই ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park