1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে যানজট নেই

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নেই কোনো যানজট। ফলে ঈদে ঘরমুখো মানুষ বেশ স্বস্তিতে বাড়ি যেতে পারছেন। তবে বিকেলের পরে যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শনিবার (১৫ জুন) দুপুরে মহাসড়কের আদুরিয়া থেকে কাচপুর পর্যন্ত যান যানবাহন চলাচলে স্বাভাবিক চিত্র দেখা গেছে। কোথাও যানজট নেই। তবে ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে কোনো থ্রি-হুইলার উঠতে না দেওয়া, গুরুত্বপূর্ণ পয়েন্টে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ, বাসস্ট্যান্ডের যানবাহন সড়ক দখল করে রাখা রোধ, কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেই যানবাহন অপসারণে রেকার প্রস্তুত করে রাখাসহ নানা কারণে এবার যানজট কমেছে। যেসব স্থানে যানজটের শঙ্কা রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকায় কথা হয় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জের যাত্রী আমিনুলের সঙ্গে। তিনি বলেন, ‘এ পর্যন্ত আসতে কোনো সমস্যা হয়নি। সড়ক প্রায় ফাঁকা বলা চলে। এতে খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পেরেছি। এখান থেকে বাসে করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেবো। আশা করছি, বাকিটা পথও স্বস্তির হবে।’ স্টাফ কোয়ার্টার থেকে ভুলতা গাউছিয়া চলাচলকারী লেগুনাচালক জাকির হোসেন বলেন, ‘মহাসড়কে কোথাও যানজট নেই। আজ গাড়ি চালাতে কষ্ট হয়নি। যানজটের ভোগান্তি নেই।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park