1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শপথ নিলেন বন্দর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত ৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। সোমবার (১০ জুন) বেলা ১১টায় দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম তাদের শপথবাক্য পাঠ করান। পরে উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও শপথ গ্রহণ করেন।
বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে শপথ নিয়েছেন বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা শান্তা। শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেন নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং বন্দরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ৮ মে বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। ওই নির্বাচনে ৩টি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন রয়েছেন। এদিন, ৫৪ টি ভোটকেন্দ্রের ৩৫৭ ভোট কক্ষে ভোট সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন। এই নির্বাচনে উপজেলায় পুলিশ, র‌্যাব, বিজিবি এবং প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park