1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে সংক্রামক রোগীর পাশেই শুয়ে আছে শিশু, হাসপাতালকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

বন্দরের মদনপুরে একটি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১০ জুন) মদনপুরের বারাকাহ হাসপাতালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম খান স্বপন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। সাথে আরও ছিলেন র‌্যাব-১১ এর ডিএডি মোহাম্মদ মুইনউদ্দিন।

এসময় হাসপাতাল পরিদর্শন করতে আসা দল লক্ষ্য করেন, সেখানে কর্মচারীদের ফিটনেস সার্টিফিকেট নেই, শিশুদের ও সংক্রামক রোগীদের আলাদাভাবে অবস্থান নেওয়ার ব্যবস্থা নেই। পরে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে ডা. শহীদুল ইসলাম খান স্বপন বলেন, আমরা হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখি, একজন সংক্রামক রোগীর পাশেই ছোট্ট বাচ্চা অবস্থান করছে। অর্থাৎ, সেখানে বাচ্চাদের জন্য আলাদা কোন ওয়ার্ড নেই। বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একজন পূর্ণবয়স্ক থেকে অনেক কম থাকে। এতে সংক্রামক রোগে অনেক আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করেছি। তাদের দ্রুত বাচ্চাদের জন্য আলাদা ওয়ার্ড এবং সংক্রামক রোগীদের আলাদাভাবে থাকার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি, সেখানে যারা কাজে নিয়োজিত আছেন, তাদের কারও ফিটনেস সার্টিফিকেট নেই। এসব কারণে আমরা বারাকাহ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। পরবর্তীতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন কি না তা আমরা দেখবো।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park