1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সরকারি-বেসরকারি উভয় এখন হাট নিয়ে ব্যবসা-বানিজ্য করতেছে: সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বন্দর উপজেলায় পশুর হাট নিয়ে যাতে কোন অশান্তি না হয় সেই বিষয়ে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। পাশাপাশি এসকল বিষয় প্রশাসনকে সামাল দেওয়ার জন্যও বলেছেন তিনি। রোববার (৯ জুন) বেলা ১২টায় বন্দর উপজেলায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
সেলিম ওসমান বলেন, ইদানিং গরুর হাট নিয়ে আবার শুরু হয়েছে। এত বছরের গরুর হাট নিয়ে কোন কথা বলতে হয় নাই। এখন সরকারি-বেসরকারি উভয় এখন হাট নিয়ে ব্যবসা-বানিজ্য করতেছেন। আমি এমনও দেখেছি, একটি হাট বরাদ্দ দেওয়ার পর তার হাফ কিলোমিটার পরে আরেকটি হাট বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য জেলায় এমপির অনুমোতি সাপেক্ষে হাটের অনুমোতি দেওয়া হয়, কিন্তু নারায়ণগঞ্জের ব্যপারে এটা উল্টা।

তিনি আরও বলেন, হাট বানাইছেন ঠিক আছে, এই হাট নিয়ে যদি কোন অরাজকতা হয়, সরকারি কর্মকর্তা যারা আছেন; আমি কাউকে ভয় পাই না। এই হাট নিয়ে যাতে কোন অরাজকতা না হয়, গুন্ডামি না হয়; তার ব্যবস্থা আপনারা করেন। পুলিশ, ইউএনও সাহেবের উপর দায়িত্ব হাটকে সামাল দেওয়ার। আমার বন্দরে হাট নিয়ে যাতে কোন অশান্তি না হয়।

এসময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park