1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দর নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সেলিম ওসমানের দেড় ঘন্টা আলোচনা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

বন্দর উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রায় দেড় ঘন্টা একক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
রোববার (৯ জুন) বেলা ১২টায় বন্দর উপজেলায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
এসময় স্থানীয়দের উদ্দেশ্যে সেলিম ওসমান বলেন, বন্দরবাসীর কাছে আমি বার বার অনুরোধ করছি, আপনারা আপনাদের জমি বিক্রি করে দিয়েন না। এই বন্দর কি হবে, তা আপনি কল্পনায়ও দেখেন নাই। কয়েকদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার প্রায় দেড় ঘন্টা একক ভাবে বন্দর নিয়ে আমার আলোচনা হয়েছে।
সেলিম ওসমান বলেন, শান্তিচরের জমি একোয়ার করতে গিয়ে দেখি এর কাগজপত্র কই গেলো কেউই জানে না। ১৫০০ বিঘা জমি ছিলো। এই জমি খায় কে। কারা খাচ্ছে। আমরা নিজেরা কখনো আইন হাতে তুলে নিবো না। আইনের মাধ্যমেই ব্যবস্থা নেওয়া হবে।
এসময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park