1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪

বন্দরের মুরাদপুর এলাকায় মনিরুজ্জামান মনু (৪২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ জুন) সকালে এনসিসির ২৭নং ওয়ার্ডের মুরাদপুরে নিজ বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা দাবি করছেন, পূর্ব শত্রুতার জের ধরে মনুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মনু একই এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
নিহত মনুর স্বজনরা জানান, সোনারগাঁয়ের কুতুবপুর মামির জানাজা শেষে শুক্রবার বেলা ১১ টার দিকে মনিরুজ্জামান মনু বন্দরের মদনপুরের মুরাদপুর নিজ বাড়িতে আসে। এসময় একই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের দল মনুকে ঘর থেকে বাহির করে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে দুপুর ২ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।
এব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা বলেন, পারিবারিক কলহের জের ধরে মনিরুজ্জামানকে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের হামলার পর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে ডিউটিরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা সেখানের ডাক্তারের সাথে কথা বলে জেনেছি- নিহতের শরীরে ফিজিক্যাল এসাউল্ট যা সাধারণত দেশীয় অস্ত্র ব্যবহারে হয়ে থাকে, এমন চিহ্ন দেখা গেছে। আমরা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park