1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে আব্দুর রহিম (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম রূপগঞ্জের মাইলাব এলাকার মো. আব্দর রউফের ছেলে। নিহত ফাতেমা রূপগঞ্জের সুরিয়াব এলাকার মো. মোস্তফার মিয়ার মেয়ে। এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ জাগো নিউজকে বলেন, রূপগঞ্জ থানায় করা একটি হত্যা মামলায় আদালত এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ ৫০ হাজার টাকাসহ ৯০ হাজার টাকা যৌতুক হিসেবে দেন ফাতেমার বাবা। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে আব্দুর রহিম আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন। তিনি আরও বলেন, যৌতুকের এ টাকার জন্য ফাতেমাকে বিভিন্ন সময় তিনি নির্যাতন করতে থাকেন। ২০১৮ সালের ৫ নভেম্বর টাকার জন্য ফাতেমাকে মারধর করে হত্যা করে। এ ঘটনায় নিহত ফাতেমার বাবা মোস্তফা বাদী রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচার কার্যক্রম শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park