1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সিদ্ধিরগঞ্জে ডিএনন্ডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার  

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. মহাসিন (৩৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার ভোর  ৬ টায় সিআই খোলা মোড় ডিএনডি লেক থেকে মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক টিতে কয়েকদিনের ব্যবধানে  একের পড়ে এক লাশ উদ্ধার করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।  ডিএনডি লেকে থেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের মানুষ  পুলিশকে খবর দেয়। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ (পরিদর্শক) এস আই মোকলেছ এসে মরদেহ  উদ্ধার করে এবং পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স দেখে পরিচয় সনাক্ত করেন।  মৃত ব্যক্তি সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার ৫ নম্বর রোডের  ভাঙ্গারি ব্যবসায়ী মুজিবুর রহমানের ছেলে। মৃত মহাসিনের বড় ভাইয়ের স্ত্রী বলেন, তার  সঙ্গে সর্বশেষ চার দিন আগে কথা হয়েছিল ।

বিষয়টি নিশ্চিত করে   সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবুবকর সিদ্দিক বলেন,খবর পাওয়া  মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park