1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জ তারাবো পৌরসভায় তৃণমূল বিএনপির কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা তৃণমূল বিএনপির আওতাধীন রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় তৃণমূল বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে রুপসী খন্দকার বাড়িতে এক কর্মীসভার মাধ্যমে মো: কামাল খানকে আহ্বায়ক ও মো: মকবুল হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি চূড়ান্ত করা হয়।

১৯ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন করেন নারায়ণগঞ্জ জেলা তৃণমূল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বার ও সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বেলায়েত হোসেন, নাজমুল হক, নবী হোসেন, মনির হোসেন, নাজিমউদ্দীন মুন্সী, শিমু আক্তার, হাজীমীর হোসেন, সোলেমান, মোহাম্মদ আলী, আলম মিয়া ও বিল্লাল হোসেন। এ ছাড়া সদস্য পদে হাজী মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বার, জয়নাল হোসেন, তোফাজ্জল হোসেন, আবদুল লতিফ খান, মোহাম্মদ আলী ও আলমগীর হোসেন।

এর আগে, শুক্রবার বিকেলে রূপগঞ্জ রুপসী খন্দকার বাড়িতে তারাবো পৌরসভা কমিটি গঠনকল্পে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা তৃণমূল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমূর আলম খন্দকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা তৃণমূল বিএনপির সদস্য জয়নাল আবেদীন, কামাল খান, রূপগঞ্জ উপজেলা তৃণমূল বিএনপির সভাপতি আমির হোসেন আমির সহ তারাবো পৌর তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ।

উক্ত কর্মীসভায় ড. তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জের প্রতিটা ইউনিটে তৃণমূল বিএনপির কমিটি গঠনের জন্য তাগিদ দেন এবং নারায়ণগঞ্জে তৃণমূল বিএনপিকে শক্তিশালী সংগঠনে রূপ দিতে নেতাকর্মীদের সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন। পরে নেতাকর্মীদের হাতে কমিটির লিখিত পত্রটি তুলে দেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park