1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ১

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

রূপগঞ্জে আধিপত্যকে বিস্তার করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার তারাব বাজার এলাকায় দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি-ককটেল বিস্ফোরণ ঘটে। এ সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছে। সেই সাথে বিভিন্ন ব্যবসায়ী দোকানপাট ও বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭-৮ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

ঘটনাস্থল থেকে হৃদয় খাঁন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) রাত ১০টায় উপজেলার তারাব বাজার এলাকায় ঘটে এসব ঘটনা।

স্থানীয়রা জানান, তারাব পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাব বাজার এলাকাটি একটি শিল্প ও জনবহুল এলাকা। এখানে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত একাধিক কিশোর গ্যাং গ্রুপ জড়িত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার বিকেলে দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। পরবর্তীতে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করতে ৭-৮ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

এব্যাপারে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) দীপক চন্দ্র সাহা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে ফাকা রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে হৃদয় খাঁন নামের একজনকে আটক করা হয়। কারা এঘটনায় জড়িত ছিল তদন্ত করে তা বের করা হবে। এছাড়াও কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সহ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park