1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কাঞ্চন পৌরসভা নির্বাচনে ৩ পদে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

২৬ জুন অনুষ্ঠিত হবে কাঞ্চন পৌরসভা নির্বাচন। বৃহস্পতিবার (৩০ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে, কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন মো. রফিকুল ইসলাম, দেওয়ান আবুল বাশার (বাদশা), শফিকুল ইসলাম, রোজিয়া খাতুন (আলো)। এর পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ জুন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে। ৩ থেকে ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। ৬ থেকে ৮ জুন আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন। ১০ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ২৬ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park