1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে বেতন বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৩০মে) দুপুরে উপজেলার মৈকুলী এলাকার বি-ব্রাদার্স নামে ওই পোশাক কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধের কারণে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে পরে তারা অবরোধ তুলে নেন।

জোনায়েদ, শামীম, জুয়েল ও আলম নামে কয়েকজন শ্রমিক জানান, বি-ব্রাদার্স পোশাক কারখানায় প্রায় ১৪ শতাধিক শ্রমিক কাজ করেন। শ্রমিকদের গত এপ্রিল-মে পর্যন্ত এবং কর্মরত অফিস স্টাফদের ফেব্রুয়ারি-মে মাস পর্যন্ত বেতন নিয়ে না দিয়ে বিভিন্ন অযুহাত দিচ্ছে কর্তৃপক্ষ। বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা বেতন পরিশোধ করেননি। দুপুরে শ্রমিকরা একত্রিত হয়ে মালিকপক্ষের কাছে বোনাস ও বকেয়া বেতন-ভাতা দাবি করেন। এসময় মালিকপক্ষ সুনির্দিষ্ট কিছু না বলায় শ্রমিকরা কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। অবরোধে সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে যায়। এতে ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রী ও পথচারীরা। দুপুরে অবরোধের এক পর্যায়ে কারখানার জিএম আরিফ ভূঁইয়া উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি মেনে নিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা  বলেন, শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়ক চলে আসেন। এতে দুদিকে পণ্যবাহী যানবাহনের জট সৃষ্টি হয়। পরে কারখানার জিএম উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি মেনে নিলে তারা অবরোধ তুলে নেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park