1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে অপহরণ করে শিশু হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাইজুল ইসলাম নামে সাত বছরের এক শিশুকে অপহরণ করে হত্যার দায়ে সুজন (২৭) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত একজন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সুজন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সাতারপুর এলাকার আব্দুল হকের ছেলে। কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ জাগো নিউজকে বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা শিশু অপহরণ করে হত্যা মামলায় আদালত এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি রূপগঞ্জের ভুলতা থেকে সাত বছরের শিশু তাইজুল ইসলাম নিখোঁজ হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে ওই বছরের ৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিশুর বড় ভাই মাজহারুল ইসলামকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে শিশুর বাবা আব্দুল আউয়াল অনেক অনুরোধ করে একটি নাম্বারে পাঁচ হাজার টাকা বিকাশ করে। পরে টাকা বিকাশ করার বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ওই নাম্বারের সূত্র ধরে আসামি সুজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান ঘটনাটি গোপন করার জন্য তাইজুলকে হত্যা করে রূপগঞ্জের গোলাকন্দাইল বালুর মাঠের কচুরি পানার মধ্যে ফেলে দিয়েছেন। এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল আউয়াল রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park