1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সাব্বির হত্যা মামলায় জাকির খানের বিরুদ্ধে ৬ষ্ঠ সাক্ষির সাক্ষ্যগ্রহণ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে আদালতে এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) উম্মে সরাবন তাহুরার আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন আদালতে মামলার ৬ষ্ঠ সাক্ষী হাবিব উদ্দিন তার সাক্ষ্য প্রদান করেন। এসময় সাক্ষিকে আসামী পক্ষের আইনজীবীরা জেরা করেন। প্রায় ঘন্টা খানেক সময় ধরে চলে সাক্ষিকে জেরা ও সাক্ষ্য গ্রহণ।

এ বিষয়ে আসামী পক্ষে আইনজীবী রবিউল হোসেন বলেন, আজ সাব্বির হত্যা মামলায় সাক্ষগ্রহণের দিন ধার্য্য ছিলো। আজ হাবিব উদ্দিন নামে একজন সাক্ষি আদালতে তার সাক্ষ্যগ্রহন প্রদান করেছে। এ মামলার মোট সাক্ষি হলো ৫২ জন। এর মধ্যে তিনি ৬নং সাক্ষি। তিনি (সাক্ষি) প্রত্যক্ষদর্শী ও ঘটনার সময় উপস্থিত ছিলেন বলে দাবি করেন। তিনি আসামী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম বলেন নি। জাকির খান যে আসামী, সেটা তিনি নিজেই মানেন না। সাক্ষি নিজেই বলেছেন, আমি জাকির খানকে আসামী হিসেবে মানিনা। জাকির খানের বিরুদ্ধে তিনি তেমন কোন অভিযোগ বলতে পারেন নি এবং উৎস্থাপিত হয়নি। এখন বুঝেন মামলাটির কি অবস্থা?

আসামী পক্ষের আইনজীবী আরও বলেন, আজ আমরা আসামীর জামিন আবেদন করেনি। এ মামলার পরবর্তি তারিখ ২৪ জুন। ভবিষ্যতে যে ফলাফল হবে, সেটা আদালতের উপর নির্ভর করবে। আরও সাক্ষি আছে, আমরা তাদেরও জেরা করবো। তখন আরও ফলাফল জানতে পারবো।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park