1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শিরোপার রেসে এগিয়ে দুর্ণিবার স্পোর্টিং ক্লাব

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪

দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগে ৪২ রানে নীট রেডিক্স ক্রিকেট একাডেমীকে পরাজিত করেছে দুর্ণিবার স্পোর্টিং ক্লাব। শুক্রবার (২৪ মে) সকালে এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটে নামে দুর্ণিবার স্পোর্টিং ক্লাব।

টেলএন্ডারদের বদৌলতে দুর্ণিবার দেড়শ রানের কোটা পাড় করে। আহাদ এশা ৪ ছয় ও ১ চারে ৫০ এ আউট হন। সজিব ১ ছয় ও ১ চারে ফিরেন ২৭ রানে। সোহাগ ১ ছয় ও ২ চারে আউট হন ১৯ রানে। রাফি ১ চারে ফিরেন ১৯ রানে। নাবিল করেন ২১ রান। নীট রেডিক্সের শাওন ৩টি ও ইয়াদ ২টি করে উইকেট পান। জবাব দিতে গিয়ে দুর্ণিবারের মতই ভুল করছিল নীট রেডিক্সের খেলোয়াড়েরা। মাহমুদুল্লা ও মিনাল জুটি বাধেন। আশা জাগে নীট রেডিক্স শিবিরে। কিন্তু ম্যাচের গতি পাল্টে দেন দুর্ণিবারে স্পিনার সাজ্জাদ। তার ঘূর্ণিতে কাবু হয় একের পর এক ব্যাটসম্যান। মিনাল ১ ছয় ও ১ চারে ফিরেন ২৯ রানে। গোপাল ২ চারে করেন ১৩ রান। শাওন ১ ছয়ে ফিরেন ১৩ রানে। মাহমুদুল্লাহ ১ চারে ফিরেন ১৩ রানে। ১১১ রানে নীট রেডিক্সের সবাই ফিরেন সাজঘরে। ম্যাচ জিতে নেয় দুর্ণিবার ৪২ রানে। দুর্ণিবারের সাজ্জাদ ৪টি ,রুহুল ৩টি এবং আসিফ পান ২ উইকেট। দুর্ণিবার স্পোর্টিং ক্লাব: ১৫৩/১০(৩৮.২ ওভার) এশা-৫০,সজিব-২৭,সোহাগ-১৯,রাফি-১৯,নাবিল-২১। অতিরিক্ত-১০। শাওন-৩/২১,ইয়াদ-২/২০। নীট রেডিক্স ক্রিকেট একাডেমী: ১১১/১০(৩৪.৪ ওভার) মিনাল-২৯, গোপাল-১৩,শাওন-১৩, মাহমুদুল্লাহ-১৩। অতিরিক্ত-১৬। সাজ্জাদ-৪/১৭,রুহুর৩/৮,আসিফ-২/২৫।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park