1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কাউন্সিলর আফজালের বড় ভাইয়ের জানাজা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও এনসিসি ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের বড় ভাই মোহাম্মদ হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বাদ আছর নবীগঞ্জ ঈদগাহ ময়দানে মরহুমের ভাতিজা নাছির জানাজার নামাজ পরিচালনা করেন।

জানাজায় বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধাসহ রাজনৈতিক ও ব্যবসায়ি অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন বলেন, আজ জানাজায় রাজনৈতিক অঙ্গনের ও ব্যবসায়িদের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নিয়েছেন। মরহুম মোহাম্মদ হোসেন ভাই ভালো মানুষ ছিলেন বলেই সবাই উনার জানাজায় এসেছেন। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক সেই কামনা করি।

জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু বলেন, মোহাম্মদ হোসেন ছিলেন পরিবারের ২য় সন্তান। এখনকার সময়ে ৫ ভাই একসাথে মিলে বসবাস করাটা বিরল দৃশ্য। পরিবার ভালো না হলে, পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক না হলে এমনটি সম্ভব হয় না। মরহুমের ৩ টি কন্যা সন্তান আছে। আল্লাহ তাদের ধৈর্য দান করুক এ কামনা করি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park