নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও এনসিসি ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের বড় ভাই মোহাম্মদ হোসেন ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) সকালে বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাড়ে ৯টার দিকে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজা বাদ আসর নবীগঞ্জ বাগে জান্নাত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় জানা গেছে। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ