1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

প্লাটফরম ক্রিকেট লীগে ৩৬ রানে মহসিন ক্লাবের জয়

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪

দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগে খানপুর মহসিন ক্লাব জুনিয়র ৩৬ রানে ইসদাইর সূর্যোদয় সংসদকে পরাজিত করেছে। বুধবার (২২ মে) সকালে টস জিতে খানপুর মহসিন ক্লাব জুনিয়র প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ৩৪.১ ওভারে তারা ১৮৬ রানে থেমে যায়। মিডলঅর্ডারের সুবাদে তারা এ রানের দেখা পান। মোশারফ ১ ছয় ও ১ চারে ৩৯ রান করেন। মাহিন দৃঢ়তা দেখান। ৩ চারে তিনি আউট হন ৩৬ রানে। হাসান বিজয় ২ ছয় ও ২ চারে ফিরেন ২৫ রানে। মুরতোজা জামান ১ ছক্কা ও ১ চারে আউট হন ১৯ রানে। আরমান ৩ চারে করেন ১৯ রান।

ইসদাইর সূর্যোদয়ের সাইফুল, শান্ত, আল আমিন ও মাহমুদ ২টি করে উইকেট পান। জবাব দিতে গিয়ে ইসদাইর সূর্যোদয় সংসদ ১৫০ রানে থেমে যায়। রিশাদ একাই লড়ছিলেন। ৪২ রানে আউট হন তিনি। অভি ৫ চারে ফিরেন ৩৩ রানে। পেসার মাহমুদ শেষ দিকে মেরে খেলার চেষ্টা করলে রানে গতি বাড়ে। ২ ছক্কা ও ১ বাউন্ডারিতে তিনি আউট হয়ে গেলে জয়ের আশা নস্যাৎ হয়ে যায়। সোহান ৩ চারে করেন ১৫ রান। খানপুর মহসিন ক্লাব জুনিয়রের নেহাল ৪ উইকেট ও মোশারফ ৩ উইকেট পান।

খানপুর মহসিন ক্লাব জুনিয়র- ১৮৬/১০(৩৪.১ ওভার) মোশারফ-৩৯,মাহিন-৩৬,বিজয়-২৫,জামান-১৯,আরমান-১৯। অতিরিক্ত-২৪। সাইফুল-২/২১,শান্ত-২/২২,আলআমিন-২/৪৩,মাহমুদ-২/৪২।

ইসদাইর সূর্যোদয় সংসদ- ১৫০/১০(৩৭.৩ ওভার) রিশাদ-৪২,অভি-৩৩,মাহমুদ-৩১,সোহান-১৫। অতিরিক্ত-১১। নেহাল-৪/২০,মোশারফ-৩/২৬,হাসান বিজয়-২/১৯।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park